× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৯:০২ পিএম

ইউএনওর উদ্যোগে জ্বালানি সংকট কাটিয়ে মিলল স্বস্তি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৯:০২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দীর্ঘদিনের জ্বালানি সংকট কাটিয়ে অবশেষে স্বস্তি ফিরেছে ফরিদপুরের সালথা উপজেলায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিনের বিশেষ উদ্যোগ ও তদারকিতে স্থানীয় ফিলিং স্টেশন থেকে পুনরায় পেট্রোল ও ডিজেল সরবরাহ শুরু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের সামনে অবস্থিত মেসার্স মনোয়ারা ফিলিং স্টেশনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়। ইউএনও নিজে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন এবং সুশৃঙ্খলভাবে জ্বালানি বিতরণ নিশ্চিত করেন।

এদিন সিরিয়াল অনুযায়ী মোটরসাইকেল, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্সসহ কৃষিকাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ যানবাহনে তেল সরবরাহ করা হয়। প্রতি মোটরসাইকেলে ৩০০ টাকার জ্বালানি দেওয়া হয় এবং অন্যান্য যানবাহনে ধারণক্ষমতার অর্ধেক পরিমাণ তেল সরবরাহ করা হয়, যাতে বেশি সংখ্যক মানুষ এ সুবিধা পেতে পারে।

মেসার্স মনোয়ারা ফিলিং স্টেশনের ম্যানেজার দীপক দাস জানান, ইউএনওর আন্তরিক প্রচেষ্টা না থাকলে এ সময়ে জ্বালানি সরবরাহ সম্ভব হতো না। তাঁর উদ্যোগে তেল সংগ্রহ করা সম্ভব হয়েছে, ফলে কৃষকসহ সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, সালথা একটি কৃষিনির্ভর এলাকা। কৃষকদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জ্বালানি তেলের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি, এখন থেকে আর কোনো সংকট থাকবে না। তিনি এ সময় জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী ও সতর্ক হওয়ার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, ইউএনওর সময়োপযোগী এ উদ্যোগে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং কৃষিকাজসহ দৈনন্দিন কার্যক্রমে গতি ফিরবে।

রূপালী বাংলাদেশ

Link copied!