× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১২:২৪ পিএম

ফিল্মি কায়দায় যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিল বিএনপি নেতা

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১২:২৪ পিএম

ফিল্মি কায়দায় তুলে নিয়ে যাওয়া হয় যুবদল নেতাকে। ছবি : রূপালী বাংলাদেশ

ফিল্মি কায়দায় তুলে নিয়ে যাওয়া হয় যুবদল নেতাকে। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জে এক যুবদল নেতাকে নিজ রেস্টুরেন্ট থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ভুক্তভোগী লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল। গুরুতর আহত অবস্থায় তাকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (৩১ মার্চ) রাতে সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে প্রধান অভিযুক্ত করে ৬ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী যুবদলের নেতা বাবুলের বাবা মো. হাদিস মিয়া।

আহত বাবুল অভিযোগ করে জানান, চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদের নির্দেশে তার অনুসারীরা বাবুলের নিজ রেস্টুরেন্ট থেকে তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তার একটি হাত ও একটি পা ভেঙে যায়।

তিনি আরও জানান, আঞ্চলিক পাসপোর্ট অফিসকেন্দ্রিক বিএনপির একটি চক্র আ.লীগের লোকজনকে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে টাকা আত্মসাৎ করে আসছে। সম্প্রতি তার দোকান থেকে ৬ হাজার টাকা চাঁদা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ বিষয়ে থানায় অভিযোগ করেন। এর জের ধরেই তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ শাহ আলম বলেন, বাবুলকে তার রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ফিল্মি কায়দায় তুলে নিয়ে যাওয়া হয়। পরে তার ওপর নির্মম নির্যাতন চালিয়ে একটি হাত ও একটি পা ভেঙে দেওয়া হয়। আমরা অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।

অভিযোগ অস্বীকার করে শহীদুল ইসলাম শহীদ বলেন, তার সঙ্গে বাবুলের কোনো বিরোধ নেই। তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। তিনি দাবি করেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবুল কালাম ভূঁইয়া বলেন, হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান।

রূপালী বাংলাদেশ

Link copied!