× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১২:৩৪ পিএম

১ বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১২:৩৪ পিএম

ফেরত আসা যুবকরা। ছবি : রূপালী বাংলাদেশ

ফেরত আসা যুবকরা। ছবি : রূপালী বাংলাদেশ

ভারতের কেরালায় এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন তিন বাংলাদেশি যুবক। 

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী-শিশু পাচাররোধবিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। 

ফেরত আসা যুবকরা হলেন- সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কলিনগর গ্রামের রমজান মল্লিক, একই থানা জেলার গোবিন্দপুর গ্রামের জাবের হোসেন ও আসাদুজ্জামান গাজী। বিভিন্ন সময় অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেন।

সাজাভোগ শেষে কেরালার একটি সেফ হোমের হেফাজতে ছিলেন তারা। পরে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোলের শফিকুল ইসলাম জানান, দালালের মাধ্যমে ভালো কাজের আশায় তারা ভারতের কেরালা যান। সেখানে অবৈধভাবে বসবাসের অভিযোগে সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের ১ বছর সাজা দেয়। সাজা শেষে আজ তারা দেশে ফিরেছে। ইমিগ্রেশন এবং পোর্ট থানার কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা আলী জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা তিন বাংলাদেশির কাগজপত্রের কার্যক্রম শেষে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!