যশোরের বেনাপোলের সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮শ’ গ্রাম ভারতীয় বিস্ফোরক পাউডার জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ২টার দিকে সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামের পাকা রাস্তার ওপর থেকে বিস্ফোরকের চালানটি জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল ইসলাম খান জানান, বৃহস্পতিবার রাতে বেনাপোল বিজিবি ক্যাম্পের স্পেশাল টহল দল বড় আঁচড়া পাকা রাস্তা ওপর থেকে ১ কেজি ৪শ’ গ্রাম বিস্ফোরক পাউডার এবং ১ কেজি ৪শ’ গ্রাম পটাশ বিস্ফোরক পাউডার উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধার বিস্ফোরকের মূল্য ৭ লাখ টাকা বলে বিজিবি জানায়।
বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ বলেন, বিস্ফোরক পাউডার রাতেই থানায় জমা দেওয়া হয়েছে। একটি মামলা করা হয়েছে।

-20260401195043.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন