× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৫:০৫ পিএম

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ীর মৃত্যু

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৫:০৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত ব্যক্তির স্বজনদের দাবি, জায়গা সংক্রান্ত বিরোধের কারণে পার্শ্ববর্তী বাড়ির লোকজনের হামলায় তিনি নিহত হন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০ টার দিকে ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের লংলাখাল ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে সালেহ আহমদ জানান, দীর্ঘদিন ধরে চলমান জমি বিরোধের জেরে প্রতিবেশী কুতুব উদ্দিনের পরিবারের সদস্যরা অতর্কিতভাবে তার বাবা আবুল কালামের ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে অভিযুক্ত কুতুব উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আবুল কালাম নামে এক ব্যক্তিকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে এলে ইসিজি পরীক্ষার মাধ্যমে তাকে মৃত ঘোষণা করা হয়।

তবে ঘটনাটি পুলিশ কেইস না হওয়ায় প্রাথমিকভাবে এটিকে ‘ব্রট ডেথ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে স্বজনরা চাইলে ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।

গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বাদী পক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!