× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৬:২০ পিএম

তীব্র তাপদাহে জনজীবন স্থবির, ভোগান্তিতে কর্মজীবী মানুষ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৬:২০ পিএম

সহনীয় গরমে জনজীবন স্থবির। ছবি : রূপালী বাংলাদেশ

সহনীয় গরমে জনজীবন স্থবির। ছবি : রূপালী বাংলাদেশ

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাব পড়েছে পিরোজপুরেও। জেলার জিয়ানগর উপজেলায় কয়েকদিন ধরে অসহনীয় গরমে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজারে মানুষের উপস্থিতি কমে গেছে, দেখা গেছে ফাঁকা রাস্তা।

সরেজমিন দেখা যায়, প্রচণ্ড রোদ ও গরমের কারণে শিক্ষার্থীরা ঠিকমতো স্কুল-কলেজে যেতে পারছে না। অনেক অভিভাবকও সন্তানদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে বাইরে বের হতে নিরুৎসাহিত করছেন। এতে শিক্ষা কার্যক্রমেও কিছুটা প্রভাব পড়ছে।

অন্যদিকে তীব্র গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কর্মজীবী মানুষ। দিনমজুর, অটোরিকশা চালকসহ খেটে খাওয়া মানুষেরা জানায়, প্রচণ্ড গরমের কারণে মানুষ ঘর থেকে কম বের হচ্ছে। ফলে যাত্রীও কম পাচ্ছেন তারা।

আল আমিন নামে এক অটোরিকশা চালক বলেন, এই গরমে মানুষ বাইরে বের হয় না। সকাল থেকে বসে আছি, তেমন যাত্রী পাই না। সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে।

গাবগাছিয়া গ্রামের ইকরা আইডিয়াল স্কুলের শিক্ষক হফেজ ইব্রাহিম বলেন, এই তীব্র গরমে শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি কমে গেছে। অনেক শিক্ষার্থী অসুস্থও হয়ে পড়ছে।

কুলসুম বেগম নামে এক বৃদ্ধ নারী বলেন, এমন গরম আগে খুব কমই দেখেছি। একটু বাইরে বের হলেই মাথা ঘুরে যায়। 

চিকিৎসকরা বলছেন, তীব্র গরমে অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া, বেশি করে পানি পান করা এবং রোদ থেকে নিজেকে সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছেন তারা।

জিয়ানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায় বলেন, তীব্র গরমের সময় সবাইকে সচেতন থাকতে হবে। প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া, বেশি করে পানি ও তরল খাবার গ্রহণ করা এবং শিশু ও বয়স্কদের বিশেষভাবে যত্ন নেওয়া জরুরি। আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব সময় প্রস্তুত রয়েছি।

তীব্র গরমে স্বস্তি পেতে বৃষ্টির অপেক্ষায় রয়েছে পিরোজপুরের মানুষ। তবে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্কতা ও সচেতনতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

রূপালী বাংলাদেশ

Link copied!