× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৩:২০ পিএম

নিখোঁজের ১২ দিন পর প্রবাসীর স্ত্রী ও শিশু উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৩:২০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাঙামাটিতে নিখোঁজ প্রবাসীর স্ত্রী ও শিশু সন্তানকে ১২ দিন পর উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় কোতোয়ালি থানা পুলিশ তাদের উদ্ধার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ ২০২৬ থেকে ৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে নিখোঁজদের সন্ধান চালানো হয়।

পরে মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগতরাতে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বসিলা বাজার থেকে তাদের উদ্ধার করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের দিকনির্দেশনায় এবং কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নিখোঁজ প্রবাসীর স্ত্রী শেহরিন সুলতানা শামিমা (২০), পিতা মো. আল আমিন, মাতা সাজিয়া সুলতানা, স্বামী মো. আলাউদ্দিন, সাং স্বর্ণটিলা, ওয়ার্ড-৫, কোতোয়ালি থানা, রাঙামাটি শিশু সন্তানসহ নিখোঁজ ছিলেন। এ ঘটনায় জিডি (নং-১৫০৭, তারিখ: ২৭-০৩-২০২৬) করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মা ও শিশুকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!