× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৪:৪২ পিএম

শ্রীপুরে ঝড়ে ঘরের চাল ধসে বৃদ্ধের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৪:৪২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গভীর রাতে ঝড়ের তাণ্ডবে টিনশেড ঘরের চাল ধসে পড়ে সিরাজ উদ্দিন (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা ঘরের চালের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত সিরাজ উদ্দিন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কনুরা গ্রামের মৃত গাজী রহমানের ছেলে। জীবিকার তাগিদে তিনি শ্রীপুরের ছাতির বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং বাঁশের সিলিং তৈরির কাজ করতেন।

নিহতের ছেলে শাহীন আলম জানান, তার বাবা তাজউদ্দিন নামে এক ব্যক্তির জমি ভাড়া নিয়ে সেখানে একটি অস্থায়ী টিনশেড ঘর নির্মাণ করে বসবাস করছিলেন। প্রতিদিনের মতো সোমবার রাতেও খাওয়াদাওয়ার পর ঘরের এক কোণে রাখা চৌকিতে ঘুমিয়ে পড়েন তিনি।

গভীর রাতে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে ঘরের ওপর গাছের একটি ডাল ভেঙে পড়ে। এতে টিনের চাল ধসে পড়ে তিনি চাপা পড়েন।

সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বাবার মরদেহ উদ্ধার হতে দেখেন বলে জানান শাহীন আলম। পরে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

জমির মালিক তাজউদ্দিনের ছেলে সজীব আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে সিরাজ উদ্দিন তাদের জমি ভাড়া নিয়ে সেখানে বসবাস ও কাজ করছিলেন। সোমবার রাতের প্রবল ঝড়ে গাছের ডাল ভেঙে টিনশেড ঘরের ওপর পড়ে এবং এতে চাল ধসে পড়ে তিনি চাপা পড়েন।’

স্থানীয় ব্যবসায়ী রুবেল বলেন, ‘সকালে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন এসে টিনের চাল সরিয়ে মরদেহ উদ্ধার করেন। গাছের ডাল ভেঙে পড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ বলেন, ‘খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।’

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও তার আগেই স্বজনেরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Link copied!