× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৪:৩৬ এএম

মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য: ডিআইজি ইমতিয়াজ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৪:৩৬ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সিলেটের তামাবিল হাইওয়ে থানায় বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল তিনটায় থানা ভবনের হলরুমে এ সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ।

সভা শুরুর আগে তিনি তামাবিল হাইওয়ে থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় দাপ্তরিক শৃঙ্খলা ও পুলিশ সদস্যদের কর্মতৎপরতা পর্যবেক্ষণ করেন তিনি।

এর আগে থানায় পৌঁছালে হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিম এবং তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

মতবিনিময় সভায় ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। 

তিনি বলেন, সড়ক নিরাপত্তা জোরদারে আধুনিক ও কার্যকর উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে হাইওয়ে পুলিশ যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে কাজ করছে।

তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান।

সভায় হাইওয়ে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শন ও মতবিনিময় শেষে মহাসড়ক ব্যবস্থাপনা ও পুলিশ সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!