× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৪:৩০ পিএম

গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৪:৩০ পিএম

আটককৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

আটককৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত প্রায় ৩ টার দিকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—পল্লী বিদ্যুতের একটি মামলায় দুই মাসের সাজাপ্রাপ্ত ভাটি বরাটিয়া গ্রামের শফিকুল এবং বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত উত্তর দামপাড়া গ্রামের বাচ্চু, হাছেন আলী, আদর, কায়কোবাদ ও ফরমান আলী।

পুলিশ সূত্রে জানা যায়, শফিকুলকে খয়রত বাজার এলাকা থেকে এবং অপর পাঁচজনকে দামপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নিকলী থানার ওসি মাহাবুবুর রহমানের নির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) আক্তার হোসেন খান ও সেকেন্ড অফিসার রোমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

ওসি মাহাবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়েছে। 

তিনি আরও বলেন, নিকলী উপজেলায় মাদক, ইভটিজিং ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে সিআর ওয়ারেন্টভুক্ত ২ জন, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন এবং জিআর ওয়ারেন্টভুক্ত ৩ জন রয়েছে। গ্রেপ্তারকৃত ছয় আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Link copied!