× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০১:০৮ এএম

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০১:০৮ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ব্যাংকের তালা ভেঙে ৫ লাখ টাকা লুট, শ্রমিক দল নেতার প্রাইভেটকার ভাঙচুর, ১১টি মোটরসাইকেল ভাঙচুর, ৫টি মোটরসাইকেল লুট এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১ টার দিকে জেলার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাহালগাঁও বাজারের পাশে সিপি বাংলাদেশ কোম্পানিতে দীর্ঘদিন ধরে লেয়ার মুরগি পালন করা হচ্ছে। কোম্পানির মুরগির বিষ্ঠা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার দিন রাতে দুই শতাধিক লোক নিয়ে বাজারে প্রবেশ করে হামলা চালানো হয়। এ সময় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের ম্যানেজার মো. শামীম হক বলেন, রাতে দোকান বন্ধ করে চলে যাওয়ার পর হামলাকারীরা ব্যাংকের তালা ভেঙে প্রায় ৫ লাখ টাকা লুট করে নেয়।

গাজি কোম্পানির এক কর্মকর্তা সুজন মিয়া বলেন, হামলায় তাদের ব্যবসা প্রতিষ্ঠানসহ একাধিক দোকানে ভাঙচুর ও লুটপাট হয়েছে।

তাহলগাঁও বাজারের ইজারাদার আমিমুল ইসলাম জানান, হামলার সময় তার মোটরসাইকেলও লুট করে নিয়ে যাওয়া হয়।

সিপি বাংলাদেশ কোম্পানির ম্যানেজার সাদিকুর রহমান বলেন, মুরগির বিষ্ঠা আগে বিভিন্ন পক্ষ নিয়ে যেত। এখন তা নিয়ে বিরোধ চলছে। বিষয়টি থানাকে জানানো হয়েছে।

অন্যদিকে, স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় তাদের দল বা নেতাকর্মীরা জড়িত নয় এবং তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং চারজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!