× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৭:০২ এএম

ফিলিং স্টেশনে অকটেন নিয়ে সংঘর্ষ, আহত ৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৭:০২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি ফিলিং স্টেশনে বোতলে অকটেন সরবরাহকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে স্টেশনটিতে একদিকে মোটরসাইকেলে এবং অন্যদিকে বোতলে অকটেন সরবরাহ করা হচ্ছিল। এতে মোটরসাইকেল চালকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল এবং অনেকেই সময়মতো তেল নিতে পারছিলেন না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এক পর্যায়ে কর্তৃপক্ষ বোতলে অকটেন সরবরাহ সাময়িকভাবে বন্ধ রেখে মোটরসাইকেলে তেল দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবকেরা বোতল সরিয়ে রাখতে গেলে এক ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা চালান। এতে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একাধিক ব্যক্তি সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও র‍্যাব সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের তৎপরতায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!