× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:৪৫ এএম

জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী বাদশা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:৪৫ এএম

ভোট দিলেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। ছবি : সংগৃহীত

ভোট দিলেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। ছবি : সংগৃহীত

বগুড়া-৬ উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে বগুড়া-৬ উপনির্বাচনে শহরের হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে শহরের হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে দলীয় কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোট দেওয়া শেষে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হচ্ছে। বিপুল ভোটে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখেছেন। বগুড়ার মানুষ উন্নয়নের স্বার্থে বিএনপি ও ধানের শীষে ভোট দেবেন৷’

হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আহমেদ আব্দুল্লাহ জানান, এ ভোটকেন্দ্রে ৩ হাজার ৬৮২ জন নারী-পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে প্রথম ৩০ মিনিটে কয়েকশ ভোট এখানে কাস্ট হয়েছে। এ কেন্দ্রে তিন পুলিশ সদস্য, ১৩ আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!