× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:১৪ পিএম

জামায়াতের ভোট বর্জন করা শেরপুর-৩ আসনে বিএনপির বিপুল ভোটে জয়

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:১৪ পিএম

বিএনপির প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল

বিএনপির প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল

জামায়াতের ভোট বর্জন করা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল। তিনি ১ লাখ ১৮ হাজার ৯৬৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

মো. মাহমুদুল হক রুবেল মোট ১২৮টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।

এ ছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান (কাঁচি প্রতীক) পেয়েছেন ৪৮০ ভোট।

এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অনিয়মের অভিযোগ তুলে এই আসনের ভোট বর্জনের ঘোষণা দেন জামায়াত প্রার্থী হাফিজুর রহমান।

Link copied!