× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:৩৩ পিএম

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:৩৩ পিএম

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল পৌরসভা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ফুটপাত দখল করে ভ্যানগাড়িতে পণ্য বিক্রি ও অস্থায়ী দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ সময় পৌরসভার পক্ষ থেকে এসব অবৈধ স্থাপনা অপসারণ করে ফুটপাত দখলমুক্ত করা হয়।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ফুটপাত দখলমুক্ত রাখতে পৌরসভা বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ যেন পুনরায় অবৈধভাবে ফুটপাত দখল করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!