× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১২:১৭ এএম

সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১২:১৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথা উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল ইসলাম সোহেলের ওপর হামলার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শামীম বিশ্বাস (৩০) মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।

পুলিশ জানায়, মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত এ হামলার ঘটনায় শামীম বিশ্বাস সরাসরি জড়িত ছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে তাকে হামলায় অংশ নিতে দেখা গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার আগুলদিয়া মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শামীম বিশ্বাস উপজেলার ভাওয়াল পশ্চিমপাড়া গ্রামের আলী বিশ্বাসের ছেলে।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, হামলার ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

এরই ধারাবাহিকতায় শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ১ নম্বর আসামি নুরু বিশ্বাসকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালথা বাজারের জননী সুপার মার্কেটের দোতলায় একটি ক্লিনিকের অফিস কক্ষে ঢুকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল ইসলাম সোহেলের ওপর হামলা চালায় মাদক কারবারি নুরু বিশ্বাস, শামীম বিশ্বাস ও সোহেল মাতুব্বর।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহতের বড় ভাই বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!