× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৩:৫০ পিএম

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অটোচালককে হত্যা 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৩:৫০ পিএম

ফরহাদ হোসেনের মরদেহ ঘিরে স্থানীয়রা। ছবি : রূপালী বাংলাদেশ

ফরহাদ হোসেনের মরদেহ ঘিরে স্থানীয়রা। ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে ফরহাদ হোসেন (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তরা তার ডান চোখ উপড়ে ফেলে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামে বাড়ির পাশের একটি ফসলি খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পরিবারের দাবি, পাওনা টাকা দেবে বলে এক ব্যক্তি তাকে গভীর রাতে মোবাইল ফোনে ডেকে নেয়। এরপর সকালে তার মরদেহ পাওয়া যায়। তাকে হত্যা করা হয়। 

নিহত ফরহাদ তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের দিদার হোসেনের ছেলে ও পেশায় অটোরিকশা চালক ছিলেন। এক সন্তানের জনক তিনি। 

ফরহাদের স্ত্রী নার্গিস বেগম জানান, পাওনা টাকা দেবে বলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ২টার দিকে এক ব্যক্তি তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। রাতে সে আর বাড়ি ফেরেনি। ভোরে মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির এক কিলোমিটার দূরে ফসলি খেতে তার মরদেহ পড়ে থাকার খবর পান। টাকা লেনদেনকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই মো. আমিনুল বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!