× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৭:৩৩ পিএম

শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৭:৩৩ পিএম

শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি

লক্ষ্মীপুরের রায়পুরে শ্লীলতাহানির অভিযোগে শুক্কুর মিয়াজি নামে এক বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা বিএনপি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শুক্কুরের বহিষ্কারের আদেশে রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল স্বাক্ষর করেন। এতে উল্লেখ করা হয়- উপজেলার রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শুক্কুর মিয়াজির বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ ওঠে, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এ অবস্থায় তাকে ওয়ার্ড বিএনপির সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

শুক্কুর উপজেলার রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিশ্বাসের বাড়ির নুর ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ মার্চ রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকার এক কিশোরীকে শুক্কুর জড়িয়ে ধরে। একপর্যায়ে তাকে একটি কক্ষে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এ ঘটনায় অভিযোগ পেলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করার প্রতিশ্রুতি দিয়ে তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনা হয়। পরে ১৬ মার্চ ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে বৈঠক হয়। বৈঠকে শুক্কুরকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেক বহিষ্কারের সিদ্ধান্ত দেয় উপজেলা বিএনপির নেতারা।
 

রূপালী বাংলাদেশ

Link copied!