× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৯:৫০ পিএম

তালা প্রেস ক্লাবের সভাপতি সেলিম, সম্পাদক ফারুক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৯:৫০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ‘আজকের পত্রিকা’র উপজেলা প্রতিনিধি সেলিম হায়দার এবং সাধারণ সম্পাদক পদে ‘প্রজন্ম একাত্তর’র উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন জোয়াদ্দার নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে তালা প্রেসক্লাবের হলরুমে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে ‘দৈনিক ইনকিলাব’র জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এস. এম. লিয়াকত হোসেন। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মীর জিল্লুর রহমান ও গাজী জাহিদুর রহমান।

নির্বাচনকালে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা গাজী শাহাদাৎ হোসেন, গাজী সুলতান আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

প্রধান নির্বাচন কমিশনার এস. এম. লিয়াকত হোসেন ফলাফল ঘোষণা করে বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।”

তিনি নবনির্বাচিত কমিটিকে আগামী কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের আহ্বান জানান।

Link copied!