× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৬:০৭ পিএম

বোনের শাবলের আঘাতে ভাইয়ের মৃত্যু, আটক ২

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৬:০৭ পিএম

প্রতীকী ছবি ।

প্রতীকী ছবি ।

লালমনিরহাটে চাচাতো বোনের শাবলের আঘাতে আহত ভাই সুমন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) রাতে লালমনিরহাট শহরের তেলিপাড়া এলাকায় চাচাতো ভাই-বোনদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে সুমন আহত হন। সুমন ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

আটকরা হলেন— ওই তেলিপাড়া এলাকার আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগম।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আব্দুস সোবহান ও আব্দুস সাত্তারের ছেলে সুমনের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার রাতে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে মারামারির ঘটনা ঘটে।

এতে শাবলের আঘাতে সুমন মারাত্মক জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সুমনের মৃত্যু হয়।

এ ঘটনায় সুমনের পরিবার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগমকে আটক করে।

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) সজিব বলেন, “সুমন হত্যার অভিযোগে এজাহারভুক্ত আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনাকে আটক করা হয়েছে।”

Link copied!