× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৯:৫০ পিএম

পেকুয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, সরঞ্জাম জব্দ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৯:৫০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারের পেকুয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আতর আলী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নীলয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে বেড়িবাঁধে ভাঙনের আশঙ্কা দেখা দেয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নীলয় বলেন, ‘বৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে বালু উত্তোলনে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Link copied!