গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহিম খলিলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়ের করা একটি মামলায় গত ৯ এপ্রিল তিনি আদালতে জামিন নিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।
ফলে সার্ভিস রুল পার্ট-১-এর ৭৩ নম্বর বিধির নোট-২ এবং সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(২) অনুযায়ী ফৌজদারি অভিযোগে গ্রেপ্তার হওয়ায় গত ৯ এপ্রিল থেকে তাকে গাজীপুর সিটি কর্পোরেশনের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন