× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০২:৪০ পিএম

ইয়াবাসহ স্কুলের নৈশপ্রহরী আটক, আদালতে প্রেরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০২:৪০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার গোপালনগর ইউনিয়নের রান্ডিলা পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আব্দুল লতিফ (৪৫) মথুরাপুর ইউনিয়নের কুড়িগাঁতি গ্রামের মৃত মোলা বক্স শেখের ছেলে। তিনি কুড়িগাঁতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে আটক ব্যক্তিকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!