× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০২:৫৭ পিএম

গ্রেপ্তার এড়াতে ইয়াবা গিলে খেয়ে অচেতন যুবক

বরিশাল ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০২:৫৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে গিয়ে ১০-১২টি ইয়াবা বড়ি গিলে অচেতন হয়ে পড়েন এক যুবক। পরে তাঁকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ডসংলগ্ন নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম সানোয়ার হোসেন (৩৫)।

পুলিশ জানায়, সানোয়ার মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে সানোয়ার হোসেনকে দাঁড়াতে বলা হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে।

আটক হওয়ার পর সানোয়ার তাঁর সঙ্গে থাকা ১০-১২টি ইয়াবা বড়ি কৌশলে চিবিয়ে গিলে ফেলেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁর দেহ তল্লাশি করে আরও কিছু ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বর্তমানে সানোয়ার হোসেন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছেন এবং তাঁর জ্ঞান ফিরেছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, অচেতন অবস্থায় সানোয়ার হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!