× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৭:২০ পিএম

‘এনএসআই কর্মকর্তা’ পরিচয়ে তেল নিতে গিয়ে যুবক আটক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৭:২০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে নিজেকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে তেল নিতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয় ভুয়া প্রমাণিত হলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১১টার দিকে কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর সড়কের এস আর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি নিয়ম ভঙ্গ করে তেল নেওয়ার চেষ্টা করলে পাম্পে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে বাধা দেন। এ সময় তিনি উত্তেজিত হয়ে উচ্চকণ্ঠে বলেন, আপনারা ম্যানার জানেন না, আমি এনএসআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তা। এতে সেখানে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

তার আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত মোটরসাইকেল চালক ও পাম্পের কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় থানা পুলিশে খবর দেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি একেক সময় একেক ধরনের পরিচয় দেন। কখনো নিজেকে এনএসআই কর্মকর্তা, আবার কখনো ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)-এর সদস্য বলে দাবি করেন। তার কাছে থাকা একটি আইডি কার্ডে নাম লেখা ছিল হাফিজ উল্লাহ এবং তাতে আরব রিপাবলিক অব ইজিপ্ট উল্লেখসহ কিছু আরবি লেখা দেখা যায়। এ ছাড়া তার কাছে বাংলাদেশের একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া যায়, যেখানে তার নাম হাফিজ উল্লাহ, পিতা ইদ্রিস আলী, মাতা রোজিনা খাতুন এবং ঠিকানা কালীগঞ্জ পৌরসভার ফয়লা কলেজপাড়া উল্লেখ রয়েছে।

এ সময় তিনি পুলিশ সদস্যদের একটি কথিত এনএসআই পরিচয়পত্রও দেখান, যা যাচাই-বাছাইয়ে ভুয়া প্রমাণিত হয়।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, আটক ব্যক্তি ভুয়া পরিচয় দিয়েছেন এবং জিজ্ঞাসাবাদে একেক সময় একেক ধরনের তথ্য দিয়েছেন। পরে জেলা থেকে এনএসআই কর্মকর্তাদের একটি দল এসে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার দাবি অসত্য বলে নিশ্চিত হয়। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!