× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৩২ পিএম

বাংলা বর্ষবরণ আরও বর্ণিল করতে নড়াইলে লাঠি খেলা

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৩২ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

নড়াইলে নতুন বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। বর্ষবরণের আনন্দকে বর্ণিল রঙে রাঙাতে ঐতিহ্যবাহী এ লাঠি খেলা ঘিরে আনন্দে মেতে উঠে দর্শনার্থীরা।

সোমবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ লাঠি খেলার আয়োজন করা হয়।

এ সময় দেখা যায়, পুরুষ, শিক্ষার্থীসহ নানা বয়সের লাঠিয়ালরা সাদা পোশাকে লাঠি হাতে খেলায় অংশ নেয়। তারা দুই দলে ভাগ হয়ে একে অন্যের ওপর প্রতীকী হামলায় অবতীর্ণ হয়। বাদ্যযন্ত্রের তালে তালে লাঠিয়ালদের লাঠি চালনা মাতিয়ে তোলে দর্শনার্থীদের।

সাজের খেলা, ছোট-বড় লাঠির খেলা, ঢাল-সরকিসহ নানা পর্বে সাজানো এ দৃষ্টিনন্দন আয়োজন চলে প্রায় ঘণ্টাব্যাপী। উপস্থিত দর্শকরা উপভোগ করেন মনোমুদ্ধকর এ আয়োজন। দারিয়াপুর লাঠিয়াল দলের নানা বয়সের ১৬ জন লাঠিয়াল প্রদর্শনীতে অংশ নেয়।

জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহসিন কবিরসহ জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃকি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির সার্বজনীন উৎসব বর্ষবরণকে আনন্দঘন করে তুলছে ঐতিহ্যবাহী এ লাঠিখেলা। আগামীতে আরও বড় পরিসরে এর আয়োজন করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!