× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৬:১৯ পিএম

ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৬:১৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ক্যাম্পাসে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও নিরাপত্তা কর্মীদের পেশাগত কর্তব্য, দায়িত্ব এবং দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্যে আইকিউএসি’র পরিচালক নিরাপত্তা সচেতনতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। আমন্ত্রিত অতিথিরা নিরাপদ ক্যাম্পাস গঠনে সম্মিলিত দায়িত্ববোধ, সতর্কতা ও মানবিক আচরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি নিরাপদ পরিবেশ অপরিহার্য। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সততা, আন্তরিকতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাপনা আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে টেকনিক্যাল সেশনে প্রশিক্ষণ প্রদান করেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং রেজিস্ট্রার মো. আবদুল্লাহ।

Link copied!