× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৬:৪৬ পিএম

জ্বালানি তেলের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৬:৪৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেলের জ্বালানি তেলের তীব্র সংকটের প্রতিবাদে এবং তেল সরবরাহের দাবিতে পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তুষখালী ইউনিয়নের হাওলাদার ফিলিং স্টেশনের সামনে বিক্ষুব্ধ জনতা ও পরিবহন শ্রমিকরা রাস্তা বন্ধ করে দিলে ঢাকা, বরিশাল ও খুলনাসহ বিভিন্ন দূরপাল্লার রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তারের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই মঠবাড়িয়ায় জ্বালানি তেলের (পেট্রোল, অকটেন ও ডিজেল) তীব্র সংকট চলছিল। বৃহস্পতিবার সকালে উপজেলার তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনে তেল পাওয়ার আশায় কয়েক শ মোটরসাইকেল ও পরিবহন চালক ভিড় করেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ায় এবং পাম্প কর্তৃপক্ষ তেল নেই বলে জানালে ক্ষোভ ফেটে পড়ে উপস্থিত জনতার মধ্যে। এতে রাস্তার দুপাশে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স আটকা পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

খবর পেয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার থানা পুলিশের সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত তেল সরবরাহের ব্যবস্থা করেন।

Link copied!