× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৩:৫৪ পিএম

কুষ্টিয়ায় ২ দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৩:৫৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ায় দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকেরা। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়।

কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুট, কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহীসহ অন্যান্য রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো চলছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট রুটের যাত্রীরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দেয় জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। জানা গেছে, বাস-মিনিবাস মালিক গ্রুপের সঙ্গে কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে মোটর শ্রমিক ইউনিয়নের বাসও অন্তর্ভুক্ত রয়েছে।

অথচ তাদের কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয় না। দুটি দাবিতে মালিক গ্রুপের সঙ্গে বৈঠক হয়। ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু দাবি না মেনে শুক্রবার সকাল থেকে মালিক গ্রুপের বাস ও মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা শুরু করে শ্রমিকরা।

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আখতারুজ্জামান জানান, বাস-মিনিবাস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা দুটি দাবির কথা জানিয়েছেন। এর একটি হলো, পরিবহন সংশ্লিষ্ট মালিকেরা যেসব সুযোগ-সুবিধা নেন, শ্রমিকদেরও একই সুযোগ-সুবিধা দিতে হবে। দ্বিতীয়টি হলো, শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচলের অনুমোদন দিতে হবে। এসব দাবি পূরণ না করায় তারা সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন। তবে ঢাকাগামী বাস চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!