× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৭:৩৭ পিএম

জিয়ার খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

যশোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৭:৩৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে অবস্থিত ‘জিয়ার খাল’ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে তিনি সরেজমিনে খালটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খালের নাব্যতা বৃদ্ধি, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং সৌন্দর্যবর্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

জানা গেছে, দীর্ঘ ৫০ বছর পর পুনঃখনন হতে যাচ্ছে জিয়ার খাল। আগামী ২৭ এপ্রিল এ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে অবকাঠামোগত প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবেই এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন : পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এ কে এম শাহাবুদ্দিন, যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জোয়া সেলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে জানানো হয়, জিয়ার খালকে ঘিরে দ্রুত উন্নয়নমূলক কার্যক্রম শুরু করা হবে। পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে এলাকাটিকে দৃষ্টিনন্দন করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে এই অঞ্চলটি দর্শনার্থী ও আগত অতিথিদের কাছে ইতিবাচকভাবে উপস্থাপিত হয়।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে ও উদ্বোধনের অপেক্ষায় যশোরের শার্শায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। কৃষকদের মধ্যেও নতুন করে উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!