× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৬:৫২ এএম

৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৬:৫২ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুনামগঞ্জ–সিলেট মহাসড়ক চার লেনে উন্নয়নকাজের অংশ হিসেবে ৩৩ কেভি লাইনের তার অপসারণের কাজ করা হবে। এ কারণে আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সুনামগঞ্জ সূত্রে জানা গেছে, মল্লিকপুর নতুন বাস টার্মিনাল থেকে বিজিবি ক্যান্টিন এলাকা পর্যন্ত এ কাজ চলবে। ফলে মল্লিকপুর ও দিরাই ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো—মল্লিকপুর, মল্লিকপুর বাগানবাড়ি, ওয়েজখালী বাজার, ওয়েজখালী গ্রাম, বিসিক এলাকা, পুলিশ লাইন, কালিপুর, হাসনবসতসহ আশপাশের কিছু এলাকা।

সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমদ বলেন, ৩৩ কেভি লাইন সংস্কারকাজের জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিপিডিবি, সুনামগঞ্জ।

রূপালী বাংলাদেশ

Link copied!