× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১২:২১ পিএম

সিরাজগঞ্জে গাছের ডালে ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১২:২১ পিএম

নিহত তরুণের মরদেহ। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত তরুণের মরদেহ। ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে গাছের ডালে উঠে রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শান্ত কুমার (১৯) নামে এক তরুণ।

রোববার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার ধামাইনগড় ইউনিয়নের ক্ষিরতলা গ্রামের তেলী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শান্ত কুমার ওই গ্রামের স্বদেশ চন্দ্রের বড় ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে বাড়ির পাশে একটি বাগানে ইউক্যালিপটাস গাছের ডালে উঠে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে।

ভোরে ঘুম থেকে উঠে তাকে শয়নকক্ষে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ৩০০ ফুট দূরের একটি বাগানে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তারা। পরে দ্রুত তাকে নামিয়ে বাড়িতে নিয়ে আসা হয়।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!