× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৪:৪৬ পিএম

কালকিনিতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৪:৪৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মাদারীপুরের কালকিনিতে মো. চাঁন মিয়া শিকদার নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। চাঁন মিয়া শিকদার উপজেলার চরদৌলত খাঁন (সিডিখান) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

তবে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১৯ এপ্রিল) সকালে এলাকার মোক্তার হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিডিখান এলাকার বিএনপি নেতা বাবুল ও মহাব্বাত হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি চেয়ারম্যান চাঁন মিয়া শিকদার।

এছাড়া তার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

উল্লেখ্য, চাঁন মিয়া শিকদার কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপের ভগ্নিপতি বলে স্থানীয়ভাবে পরিচিত।

মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ আবু নাঈম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁন মিয়া শিকদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

রূপালী বাংলাদেশ

Link copied!