× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৫:৫৭ পিএম

পুকুর পাড়ে পড়ে ছিল মরদেহ, বজ্রপাতে মৃত্যু?

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৫:৫৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পাবনা সদর উপজেলার গয়েশপুর একটি পুকুরের পাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কুদ্দুস আলী শেখ (৫৫) পাবনা সদর উপজেলার গয়েসপুর ইউনিয়নের মাসিমপুর উত্তর পাড়ার মৃত সুরত আলী শেখের ছেলে।

রোববার (১৯ এপ্রিল) সকালে গয়েশপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামের একটি পুকুর পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে গতরাত থেকে নিখোঁজ কুদ্দুস আলীর স্বজনরা মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে।

স্থানীয়রা জানান, কুদ্দুস আলী গরু কেনাবেচার ব্যবসা করতেন। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কুদ্দুসসহ তার কয়েক বন্ধু এলাকার একটি ভুট্টা খেতের ভেতর তাস দিয়ে জুয়া খেলছিল। সে সময় কেউ একজন মুঠোফোনে তাদের বলে পুলিশ যাচ্ছে। এমন খবরে সবাই সেই আসর থেকে দৌড়ে পালিয়ে যায়। সে সময় কুদ্দুস দৌড় দিয়েছিল কিনা কেউ খেয়াল করেনি বলে জানায় সে সময় তার সাথে থাকা তারই নিকট এক আত্মীয়। রাতে কুদ্দুস আর বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন ভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পায়নি। রোববার সকালে ভুট্টা ক্ষেতের পাশে পুকুরপাড় থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরের কয়েকটি স্থানে পোড়া ছিল বলে তার স্ত্রী মাহমুদা আক্তার জানান।

পাবনা সদর থানার এসআই ফাহাদ হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হতে পারে। তবে মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!