× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৮:২০ পিএম

পৈত্রিক সম্পত্তি নিয়ে উত্তেজনা, ভাঙচুরের অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৮:২০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ ঘটনায় উপজেলার আশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশিয়া এলাকার বাসিন্দা মো. জয়নাল আবেদীন রোববার (১৯ এপ্রিল) পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলে আসছে। এ সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

জয়নাল আবেদীনের অভিযোগ, রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিবাদীরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার জমিতে জোরপূর্বক প্রবেশ করে।

তারা সীমানা প্রাচীর ভেঙে প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধন করে এবং জবরদখলের উদ্দেশ্যে নির্মাণকাজ শুরু করে। বাধা দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এতে এলাকায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি-সংক্রান্ত এ বিরোধ দীর্ঘদিনের। এর জেরে এলাকায় মাঝেমধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

রূপালী বাংলাদেশ

Link copied!