× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০২:১৬ পিএম

নীলফামারীতে বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু, আহত ১

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০২:১৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আখতারুজ্জামান (৩৮) নামে এক স্কুলশিক্ষক আহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কাঁঠালি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লাবলু একই ইউনিয়নের দক্ষিণ দেশিবাই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। আহত শিক্ষক আখতারুজ্জামান খুটামারা ইউনিয়নের হাফেজিয়া মাদরাসা পাড়া এলাকার মৃত ময়নুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাবলু সকালে শিক্ষক আখতারুজ্জামানকে বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে পুলের হাট এলাকায় পৌঁছালে আকস্মিক বজ্রপাতে তারা দু’জনই আহত হন।

ঘটনাস্থলেই লাবলু হোসেনের মৃত্যু হয় এবং আখতারুজ্জামান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলেন, আহত শিক্ষকের শরীরের ডান পাশের কিছু অংশ পুড়ে গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!