× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৯:১৭ পিএম

আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ১০

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৯:১৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি জমিতে দোকান নির্মাণকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় চেয়ারম্যানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় উত্তেজিত লোকজন জিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি, তার ভাই রুবেল মিয়া এবং আত্মীয় পলাশ মিয়াকে ঘিরে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকেলে যুবদল নেতা শামীম মিয়ার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বাঙ্গরা বাজারের একটি সরকারি স্থানে দোকান নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। চেয়ারম্যান রবিউল আউয়াল রবি ও তার পক্ষের লোকজন সেখানে নির্মাণকাজ শুরু করলে বাজার কমিটির সভাপতি ও যুবদল নেতা শামীম মিয়া, সেক্রেটারি মিজানুর রহমান মজনু এবং অন্যান্য ব্যবসায়ীরা বাধা দেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা থেকে দ্রুতই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যেখানে দেশীয় অস্ত্রও ব্যবহৃত হয়।

এ ঘটনায় চেয়ারম্যান রবি, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, যুবদল সভাপতি শামীম মিয়া, তার ছেলে শান্ত, বাজার কমিটির সেক্রেটারি আতিক এবং বিএনপি নেতা মজনুসহ অন্তত ১০ জন আহত হন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সরকারি জমি নিয়ে বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে আটক তিনজনকে পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!