× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১০:৩৩ এএম

সিমেন্টবোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১০:৩৩ এএম

মালবাহী ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট। ছবি : সংগৃহীত

মালবাহী ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট। ছবি : সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে যানজটে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী, নানা পেশার কর্মজীবী মানুষ ও দূরপাল্লার পরিবহনগুলো। ইতোমধ্যে যানজট চার কিলোমিটার অংশে ছড়িয়ে পড়েছে।

বুধবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে পল্লীবিদ্যুৎ এলাকায় শাহ সিমেন্ট কোম্পনির একটি সিমেন্টবোঝাই ট্রাক সড়কের ওপর উল্টে গেলে এই যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে সড়ক থেকে ট্রাকটি উদ্ধারে কাজ করছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে সিমেন্টভর্তি চন্দ্রামুখী একটি গাড়ি পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে হাঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ব্যস্ততম সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ধীরে ধীর চার কিলোমিটার অংশে যানজট ছড়িয়ে পড়ে। অনেকেই হেঁটে নিজ নিজ গন্তব্যে যাত্রা শুরু করেন। পরে পুলিশ এসে গাড়িটি উদ্ধারে কাজ শুরু করেছে। এ ঘটনার পর চার ঘণ্টা ধরে সড়কে থেকে নাকাল হচ্ছে মানুষ।

নাওজোড় হাইওয়ে থানার ওসি সাউগাতুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ গেছে। গাড়িতে থাকা সিমেন্টের বস্তাগুলো সরানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে গাড়ি উদ্ধার করে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!