× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৮:০৬ পিএম

রাকাব প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৮:০৬ পিএম

ছবি - রূপালী বাংলাদেশ

ছবি - রূপালী বাংলাদেশ

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রধান কার্যালয়ে অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে এক মহড়া (ফায়ার ড্রিল) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় নগরীর রাকাব প্রধান কার্যালয় চত্বরে এই মহড়ার আয়োজন করা হয়।

​রাকাবের ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগ এবং রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই যৌথ মহড়ার তত্ত্বাবধান করে। অগ্নিকাণ্ডের সময় জরুরি বহির্গমন, উদ্ধার কাজ পরিচালনা এবং আগুন নিয়ন্ত্রণে আনার কৌশলগুলো হাতে-কলমে প্রদর্শিত হয়। মহড়া চলাকালীন কৃত্রিম অগ্নিকাণ্ড সৃষ্টির মাধ্যমে ব্যাংকের আধুনিক ‘ফায়ার ডিটেকশন, অ্যালার্ম অ্যান্ড ফায়ার প্রোটেকশন’ সিস্টেমের কার্যকারিতা সরাসরি পরীক্ষা করা হয়।

​মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম মরতুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন।

মহড়ায় প্রধান কার্যালয়ের সকল বিভাগের প্রধান, প্রশিক্ষণ ইনস্টিটিউট ও স্থানীয় মুখ্য কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ব্যাংক কর্মীদের অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার এবং জরুরি অবস্থায় আতঙ্কিত না হয়ে নিরাপদে ভবন ত্যাগের নিয়মাবলী সম্পর্কে অবগত করেন।

​রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ব্যাংকের জনবল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিরতিতে এ ধরনের সচেতনতামূলক মহড়া অব্যাহত থাকবে।

Link copied!