× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১০:১৩ পিএম

রামগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব গ্রেপ্তার 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১০:১৩ পিএম

সহিদ চৌকিয়া। ছবি : রূপালী বাংলাদেশ

সহিদ চৌকিয়া। ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব সহিদ চৌকিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২২ এপ্রিল) দুপুরে তাকে রামগঞ্জ পৌর শহরের জিয়া শপিং কমপ্লেক্সের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। 

সহিদ রামগঞ্জ পৌরসভার পশ্চিম আংগারপাড়া এলাকার বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী ছিলেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক দুইজন প্রত্যক্ষদর্শী জানান, সহিদ এলাকায় থেকে উন্মুক্ত চলাফেরা করতেন। জিয়া শপিং কমপ্লেক্সের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তবে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে তা কেউ জানাতে পারেননি। 

সহিদের সহধর্মিণী রুমা আক্তার বলেন, সহিদকে পুলিশ গ্রেপ্তার করতে বাড়িতে অভিযান চালায়। এ কারণে গত কয়েক দিন  থেকে তিনি বাড়িতে থাকতে পারছেন না। বাজার থেকে তাকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে গেছে। 

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, সহিদ নামে একজন গ্রেপ্তার রয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে। তবে কী মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা তিনি কার্যালয়ের বাহিরে থাকায় বলতে পারছেন না বলে জানিয়েছেন। 
 

Link copied!