× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৪:১২ পিএম

নামাজ পড়িয়ে চোরকে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৪:১২ পিএম

নামাজ পড়ছেন চোর। ছবি : সংগৃহীত

নামাজ পড়ছেন চোর। ছবি : সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসায় দানবাক্স ভেঙে টাকা চুরির সময় হাতেনাতে ধরা পড়ে এক যুবক। পরে তাকে শাস্তি না দিয়ে অজু করিয়ে নামাজ পড়ানো এবং ভবিষ্যতে আর চুরি করবে না এমন অঙ্গীকার নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে মাদ্রাসার দানবাক্স ভাঙার সময় সন্দেহভাজন অবস্থায় আটক করা হয় একজনকে। পরে যাচাই-বাছাই করে চুরির বিষয়টি নিশ্চিত হন উপস্থিত লোকজন।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া ফেলে। অনেকে মাদ্রাসা কর্তৃপক্ষের এমন মানবিক উদ্যোগকে প্রশংসা করছেন আবার কেউ এটিকে সমাজে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

প্রত্যক্ষদর্শী মাহমুদ চৌধুরী বলেন, আমরা তাকে হাতেনাতে ধরি। পরে হুজুররা মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে অজু করিয়ে নামাজ পড়ান এবং ভালো পথে ফেরার উপদেশ দেন। সে ভবিষ্যতে আর এমন কাজ করবে না বলে অঙ্গীকার করেন।

আরেক প্রত্যক্ষদর্শী রোকন সরকার বলেন, ঘটনাটি ভিন্নধর্মী ছিল। সাধারণত এমন ঘটনায় মানুষ উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ ধৈর্য ও মানবিকতা দেখিয়েছে। এটি সত্যিই প্রশংসনীয়।

মাদ্রাসার মুহতামিম ইমাম হোসেন মোস্তাফী জানান, আমরা মনে করি, শাস্তির চেয়ে সংশোধনই বড় বিষয়। তাই তাকে শারীরিক শাস্তি না দিয়ে আল্লাহর পথে ফেরানোর চেষ্টা করেছি। সে নিজের ভুল স্বীকার এবং আর কখনো চুরি করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। এ জন্য আমরা তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছি।

রূপালী বাংলাদেশ

Link copied!