× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৭:০৯ পিএম

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৭:০৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ভোলার চরফ্যাশনে মৎস্য খাতের উন্নয়ন ও প্রান্তিক চাষিদের সহায়তায় মাছের রেনু পোনা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) যৌথ উদ্যোগে পরিচালিত Special Program–Development (Agriculture) এর আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় মৎস্য খাতের ১২ জন সদস্যের মাঝে মাছ চাষ প্রদর্শনীর জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ৩ জন সদস্যকে জি-৩ জাতের রুই মাছের রেনু পোনা, চুন, রাসায়নিক সার ও ঝাকি জাল প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্থার নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। সভাপতিত্ব করেন এফডিএ’র সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ। এ সময় সংস্থার অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগীরাও উপস্থিত ছিলেন।

এফডিএ’র মৎস্য কর্মকর্তা ও কৃষিবিদ মো. সাইদুর রহমান বলেন, এ ধরনের সহায়তা কার্যক্রম মৎস্য চাষে আগ্রহ বাড়ানোর পাশাপাশি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ মৎস্য খাতের টেকসই উন্নয়নে সহায়ক হবে এবং উপকারভোগীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

Link copied!