× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৮:০৯ এএম

ট্রেন থেকে নিখোঁজের পর টাঙ্গাইলে মিলল পীরগঞ্জের ছাত্রের লাশ 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৮:০৯ এএম

নিহত যুবক নাহিদ হাসান

নিহত যুবক নাহিদ হাসান

নিখোঁজের তিন দিন পর টাঙ্গাইলের রেললাইনের পাশ থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এক ছাত্রের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 

নিহত নাহিদ হাসান (২৪) ওই উপজেলার ভেলাতৈড় গ্রামের আজহার আলীর ছেলে। তিনি দিনাজপুরে একটি কলেজে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।

পরিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল থেকে নাহিদ নিখোঁজ ছিলেন। বুধবার (২২ এপ্রিল) রাতে পরিবার জানতে পারে, ঢাকার কমলাপুর রেলওয়ে পুলিশ একটি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে দাফন করেছে। পরে ছবির মাধ্যমে সেটি নাহিদের বলে শনাক্ত করে পরিবার।

নাহিদের মা গুলশান আরা বেগম জানান, নাহিদ পড়াশোনার পাশাপাশি চাকরির খোঁজে ঈদের ৮ দিন পর ঢাকায় যান। সেখানে তিনি পীরগঞ্জের লোহাগাড়া মিলনবাজার এলাকার ‘সাকিব’ নামে একজনের সঙ্গে ছিলেন। পরে সাকিবের সঙ্গে তিনি ফেনীতেও গিয়েছিলেন।

নিহতের বাবা আজহার আলী, ঢাকায় আনসার সদস্য হিসেবে কর্মরত। তিনি জানান, গত ১৯ এপ্রিল ছেলের সঙ্গে তার শেষ কথা হয়। তখন নাহিদ জানিয়েছিল, সে সাকিবের সঙ্গে ট্রেনযোগে বাড়ি ফিরছে। ট্রেনটি টাঙ্গাইলের কাছাকাছি পৌঁছানোর পর থেকে নাহিদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নাহিদের মোবাইল লোকেশন ট্র্যাক করে সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায় তার অবস্থান শনাক্ত করে। পরে উল্লাপাড়া থানার পরামর্শে কমলাপুর রেলওয়ে স্টেশনে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

রেলওয়ে পুলিশের এএসআই জসিম জানান, গত ২০ এপ্রিল সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ছয়শগ্রাম এলাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে লাশটি দাফন করা হয়। উদ্ধারের সময় তার কাছে কোনো মোবাইল ফোন বা মানিব্যাগ পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবককে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে নাহিদের সঙ্গে থাকা বন্ধু সাকিবও নিখোঁজ রয়েছেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, বিষয়টি রেলওয়ে পুলিশ তদন্ত করছে। নিহতের পরিবারকে সব ধরনের আইনি সহযোগিতা প্রদান করা হবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!