× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০২:১৮ পিএম

অনলাইনে পরিচয়, প্রেমিকার খোঁজে রংপুরে চীনা যুবক

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০২:১৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

অনলাইনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরের মিঠাপুকুরে ছুটে এসেছেন মা লিয়াংহুই নামে এক যুবক। উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে এক তরুণীর বাড়িতে ওই যুবকের অবস্থানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে বিদেশি নাগরিকের উপস্থিতির বিষয়টি গ্রামজুড়ে জানাজানি হলে চাঞ্চল্য আরও বেড়ে যায়। বর্তমানে ওই যুবক আনিকার বাড়িতেই অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদপুর এলাকার তৌহিদুল ইসলামের মেয়ে আনিকা আক্তারের সঙ্গে প্রায় দেড় মাস আগে অনলাইনের মাধ্যমে চীনা যুবক লিয়াংহুইয়ের পরিচয় হয়।

সেই পরিচয় থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রেমের টানে তিনি সরাসরি আনিকার গ্রামের বাড়িতে এসে পৌঁছান।

বিদেশি যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়লে আনিকার বাড়িতে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে।

বিষয়টি নিশ্চিত করে বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, একজন বিদেশি নাগরিক ওই এলাকায় অবস্থান করছেন। আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি নিয়ে আলোচনা চলছে, কী করা যায় তা দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!