× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৪:০৪ পিএম

বিএনপি নেতার নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৪:০৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা যায়, অজ্ঞাত দুই ব্যক্তি তাদের ব্যবহৃত দুটি মোবাইল নম্বর থেকে ‘আলোর জীবন’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালককে ফোন করে পাপ্পু সরকারের নাম ব্যবহার করে ৩ লাখ টাকা দাবি করে।

অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

‘আলোর জীবন’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রাজন বলেন, ‘পাপ্পু সরকারের নাম ব্যবহার করে কারাগার থেকে লোক ছাড়িয়ে আনার কথা বলে তারা ফোনে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লোক পাঠিয়ে ক্ষতি করার ভয়ভীতি ও হুমকি দেয়।’

বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, ‘একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে তার সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।’

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!