× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৬:৪৭ পিএম

আদিতমারীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৬:৪৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকচাপায় ওয়াসিম মিয়া (৩৫) নামে এক বিড়ি শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের তেতুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াসিম মিয়া উপজেলার সারপুকুর ইউনিয়নের জামুরটারী এলাকার সামসুল হকের ছেলে। তিনি আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিড়ি ফ্যাক্টরিতে কাজ শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন শ্রমিক ওয়াসিম মিয়া। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে চালক সুজনসহ ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেন।

আদিতমারী থানার ওসি নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!