× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০১:২৪ পিএম

ভালো দামের আশায় পাট চাষে ঝুঁকছে কৃষকরা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০১:২৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গত বছর পাটের ভালো দাম পাওয়ায় চলতি মৌসুমে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন মাঠে পাট চাষে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। উপজেলার গ্রামাঞ্চলের বিস্তীর্ণ জমিতে ইতোমধ্যে পাটের বীজ বপন সম্পন্ন হয়েছে। কোথাও কোথাও চারা গজাতে শুরু করেছে, আবার কোথাও পাট প্রায় দেড় থেকে দুই ফুট পর্যন্ত লম্বা হয়ে উঠছে।

স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত বছর প্রতি মণ পাট ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত বিক্রি হওয়ায় কৃষকরা ভালো লাভবান হয়েছেন। ফলে এবার পাট চাষে ঝুঁকছেন অনেক নতুন কৃষকও। অনেকে ধান বা অন্যান্য ফসলের পরিবর্তে পাট চাষে আগ্রহ দেখাচ্ছেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন যেমন- ধলহরচন্দ্র, উমেদপুর, বগুড়া, কাঁচেরকোল, সিদ্ধি, দেবতলা ও মহিষা ডাঙ্গা এলাকার মাঠসহ বেশ কয়েকটি স্থানে সরেজমিনে দেখা গেছে, কৃষকরা জমি প্রস্তুত করে পাটের আবাদ শুরু করেছেন। অনেকেই আগাম প্রস্তুতি নিয়ে উন্নত মানের বীজ ব্যবহার করছেন, যাতে ফলন ভালো হয়।

এ বিষয়ে শৈলকুপা উপজেলা কৃষি অফিসার আরিফুজ্জামান জানান, চলতি বছরে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে পাট চাষ হচ্ছে, যা গত বছরের তুলনায় ১ হাজার হেক্টরের বেশি।

তিনি বলেন, সরকার পাট চাষের জন্য বিভিন্ন প্রণোদনা দিয়েছে এবং কৃষি অফিস মাঠপর্যায়ে প্রতিদিন তদারকি করছে। রোগবালাই দমন, কীটনাশক প্রয়োগসহ কখন কী করতে হবে সে বিষয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি অফিস সব সময় কৃষকের পাশে আছে।

দেবতলা এলাকার কৃষক আব্দুল মালেক জানান, গত বছর পাটে ভালো লাভ হয়েছিল। তাই এবার আরও বেশি জমিতে পাট লাগিয়েছি। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছি এবারও ভালো ফলন পাব।

কবিরপুর এলাকার আরেক কৃষক সাইফুল ইসলাম বলেন, পাটের দাম ভালো থাকলে কৃষকের মুখে হাসি ফোটে। তাই ঝুঁকি নিয়েও আমরা পাট চাষ করছি।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিচর্যা, সময়মতো সার প্রয়োগ ও রোগবালাই নিয়ন্ত্রণ করা গেলে এ বছর শৈলকুপায় পাটের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

রূপালী বাংলাদেশ/ আপেল

Link copied!