× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৪:১৬ পিএম

রায়গঞ্জে কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৪:১৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় ও টানা ভারী বৃষ্টিতে মাঠের পাকা ও আধাপাকা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ধান, ভুট্টা, পাট ও শাকসবজির জমি পানিতে প্লাবিত হয়ে পড়ায় চাষিদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা ও দুশ্চিন্তা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতভর টানা বৃষ্টিপাতে উপজেলার নিচু এলাকার ধানক্ষেতে পানি জমে গেছে। অনেক জায়গায় ধান কাটার কাজ শুরু হলেও জলাবদ্ধতার কারণে তা ঘরে তোলা সম্ভব হচ্ছে না। এতে জমিতে পড়ে থাকা ধান পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি শাকসবজির ক্ষেতও নষ্ট হয়ে পড়ছে।

উপজেলার কুমাজপুর গ্রামের কৃষক শাহ্ আলম বলেন, ধান কাটার সময়ই বৃষ্টি শুরু হয়। জমিতে পানি জমে গেছে, এখন আর ধান কাটা যাচ্ছে না। কয়েক দিনের মধ্যে রোদ না পেলে সব ধান নষ্ট হয়ে যাবে।

দত্তকুশা গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, ‘আমার দুই বিঘা জমির ধান পুরোটা পানির নিচে তলিয়ে গেছে। পরিবার নিয়ে এখন খুব দুশ্চিন্তায় আছি।’

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, ‘ভারী বৃষ্টির কারণে নিচু এলাকার জমিতে ধান পানিতে তলিয়ে গেছে। তবে বৃষ্টি কমে গেলে এবং পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ কিছুটা কমতে পারে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।’

Link copied!