× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৩:০৭ পিএম

গোপালগঞ্জে প্রেমঘটিত ঘটনায় সংঘর্ষ, প্রেমিকাসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৩:০৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জে প্রেমঘটিত বিরোধের জেরে প্রেমিকের পরিবারের লোকজনের হামলায় প্রেমিকাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ সময় প্রেমিকার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগও উঠেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— নির্জনা (২২), শামীমা জাহান (১৮), রিমা আক্তার (৩৪) ও রেখা আক্তার (৩৫)। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ভেড়ারবাজার গ্রামের টিটু গাজীর মেয়ে শামীমা জাহানের সঙ্গে ঘোষেরচর গ্রামের আলমগীর কাজীর ছেলে হায়াত কাজীর প্রেমের সম্পর্ক চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এর জেরে মঙ্গলবার সকালে প্রেমিক হায়াত কাজীর মামা হরিদাশপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয় কাজী তার লোকজন নিয়ে প্রেমিকার বাবা টিটু গাজী ও নানা বেলায়েত শেখের বাড়িতে গিয়ে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় মারধরে প্রেমিকা শামীমা জাহানসহ অন্তত ৫ জন আহত হন এবং বাড়িঘর ভাঙচুর করা হয়।

আহত রিমা আক্তার বলেন, “হঠাৎ করেই ইউনিয়ন পরিষদের সদস্য জয় কাজী তার লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে ৫ জন আহত হয়।”

অভিযুক্ত ইউপি সদস্য জয় কাজী অভিযোগ অস্বীকার করে বলেন, “তাদের মারধর করা হয়নি। মহিলাদের মধ্যে কথা কাটাকাটি হলে আমি ঠেকাতে যাই। আমি ইউপি সদস্য হওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।”

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!