× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৬:৫৪ পিএম

সুনামগঞ্জে দুই পৃথক সংঘর্ষে আহত ৪০

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৬:৫৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক দুটি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাজারীপুর ও জগদল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার হাজারীপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিজয় তালুকদার ও রতিন্দ্র তালুকদারের মধ্যে কয়েক দিন আগে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিলে স্থানীয় সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়। তবে এর জেরে উত্তেজনা থেকেই যায়।

রতিন্দ্র তালুকদারের লোকজন সরকারি খাল দিয়ে হাওরের ধান আনা কেন্দ্র করে বিজয় তালুকদারের লোকজন সংঘবদ্ধ হামলা চালায়। মঙ্গলবার দুপুরে হাওর থেকে সরকারি খাল দিয়ে রতিন্দ্র তালুকদারের লোকজন ধান আনাকে কেন্দ্র করে বিজয় তালুকদারের লোকজন সংঘবদ্ধ হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এতে রতিন্দ্র তালুকদারের পক্ষের অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন মিহির তালুকদার (৪০), রান্টু তালুকদার (৩৮), সৈকত তালুকদার (২৪) ও সাগর তালুকদার (২২)। এ ছাড়া বিজয় তালুকদারের পক্ষের বিজিত তালুকদার চিকিৎসা নিয়েছেন।

অপরদিকে, একই দিন দুপুর ২টার দিকে জগদল গ্রামে হাঁস-মুরগি বাড়িতে প্রবেশকে কেন্দ্র করে আবা মিয়া ও তখলুজ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী জানান, হাজারীপুর ও জগদল গ্রামের পৃথক সংঘর্ষের ঘটনা নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!